নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৭, ১৯ আগস্ট ২০২০
শিপ্রার মোবাইল-ল্যাপটপসহ ২৯ ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ
ফাইল ছবি
কক্সবাজারের নীলিমা রিসোর্ট থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সহাযোগী শিপ্রা দেবনাথের জব্দকৃত মালামাল র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে রয়েছে মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ধরনের মালামাল রয়েছে।
বুধবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান এই কর্মকর্তা বলেন, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরিসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে আছে। মামলার তদন্ত কার্যক্রমে এসব কম্পিউটার ডিভাইসহ আলামত কাজে লাগবে। তাই এইসব জিনিসপত্র র্যাবের কাছে হস্থান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিকভাবে বিপর্যস্ত হন শিপ্রা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























