ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৩৬, ২০ আগস্ট ২০২০

`বাংলাদেশকে সবসময়ই অগ্রাধিকার দেয় ভারত`

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত এখন কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির ভালো পর্যায়ে রয়েছে। আর এই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে বন্ধু, অংশীদার এবং প্রতিবেশী দেশগুলোই অগ্রাধিকার পাবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক শেষে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “বাংলাদেশকে আমরা সবসময়ই অগ্রাধিকার দেই।”

শ্রিংলা বলেন, কোভিড-১৯ চলাকালীন সময়ে হয়ত খুব বেশি যোগাযোগ হয়নি তবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে।ভারতের মতো বাংলাদেশের জনসংখ্যাও অনেক। তাদেরকেও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ গ্রহণ করা উচিত।

‘আমাদের মধ্যকার দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং তা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে’ উল্লেখ করে শ্রিংলা আরও বলেন, তিনি মূলত এই বিষয়টির জন্য বাংলাদেশে এসেছেন।

কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য বাংলাদেশ চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে।

বুধবারের বৈঠকে তারা দুদেশের সম্পর্ক কীভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন।

কোভিড-১৯ মোকবিলায় নেওয়া পদক্ষেপের বিষয়ে তারা একে অপরকে অবহিত করেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়