ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৫৫, ২০ আগস্ট ২০২০

রাজধানীতে এক যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় বেকারি কর্মচারী হিরণ সরদার (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম মেরুল বাড্ডা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে হিরণকে মৃত ঘোষণা করেন।

এক ছেলে এক মেয়ের জনক হিরণ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আফতাবনগরে থাকতেন তিনি। নিহত হিরণ সর্দার বিভিন্ন দোকানে রুটি সরবরাহের কাজ করত।

স্বজনরা জানান, সন্ধ্যায় মোবাইলে একটি কল আসার পর আফতাবনগরের বাসা থেকে বেরিয়ে পশ্চিম মেরুল বাড্ডায় যান হিরণ সরদার। রাত সাড়ে ৮ টার দিকে তাকে পশ্চিম মেরুল বাড্ডার নোয়াখালী বস্তিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার পরিদর্শক অপারেশন ইয়াছিন গাজী জানান, হিরণ সরদার নিজেই একজন মাদকাসক্ত। তার বিরূদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন তাই বিস্তারিত জেনে পরে বলা যাবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়