ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৩৬, ২০ আগস্ট ২০২০

বাংলাদেশ-ভারত সম্পর্ক: শীতলতা নাকি `সোনালি অধ্যায়`?

করোনাভাইরাস মহামারির মধ্যে ঢাকায় দুই দিনের আকস্মিক সফরে এসে মি: শ্রিংলা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা দিয়েছেন বলে বলা হচ্ছে। কিন্তু সে বার্তার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতা বা অস্বস্তি নিয়ে নানা জল্পনা কল্পনার মাঝে ঢাকায় দেশ দু'টির পররাষ্ট্র সচিবদের এক বৈঠক থেকে বলা হয়েছে, এ ধরণের আলোচনা ঠিক নয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, নানা আলোচনার বিপরীতে দুই দেশের ''ভাল সম্পর্কের'' বিষয়টিকে মূলধারার সংবাদমাধ্যমে নিয়মিত তুলে ধরার ব্যাপারে তারা একমত হয়েছেন। এক বিশেষ প্রতিবেদনে এসব বিষয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, দুইদেশের মধ্যে এখন যেকোনও সময়ের তুলনায় ভাল সম্পর্ক রয়েছে। তিনি এটাকে ''সোনালি অধ্যায়'' হিসাবে বর্ণনা করেছেন।

যদিও দুইদেশের পররাষ্ট্র সচিবরা এখন ''ভাল সম্পর্ক'' ও ''সোনালি অধ্যায়ের'' কথা বলেছেন, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের শীতলতা কাটাতে শ্রিংলার এই সফর কার্যকর হবে কিনা-সেই সন্দেহ রয়েছে বিশ্লেষকদের।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়