ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১৯, ২০ আগস্ট ২০২০

হেরোইন-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাভারের আশুলিয়ায় ২ হাজার ১০০ পুড়িয়া হেরোইন ও ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২ হাজার ১’শ পুড়িয়া হেরোইন ও ২৩ পিস মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতুরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে বেলাল হোসেন (৩১) ও অপরজন আশুলিয়ার নরসিংহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, বুধবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি শাখা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পায় পুলিশ।

পরে অভিযান চালিয়ে জিরাবো এলাকার মা হোটেলের সামনে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়। এসময় বেলাল ও জামালকে তল্লাশি করে ২ হাজার ১’শ পুড়িয়া হেরোইন ও ২৩ পিস মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়