ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২০ আগস্ট ২০২০

মেজর সিনহা হত্যা: রিমান্ড শেষে ৭ আসামিকে আদালতে সোপর্দ

ফাইল ছবি

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলায় চার পুলিশ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে তদন্তকারী সংস্থা র‌্যাব। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ  করা হয়েছে।    

আদালতে সোপর্দ করা ৪ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

এছাড়া অন্য ৩ জন পুলিশের দায়ের মামলার সাক্ষী। এরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

এর আগে গত ১২ আগস্ট আদালত ৪ পুলিশ সদস্যসহ এ ৭ জন আসামির প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সিফাতের ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্ক, পেনড্রাইভসহ ২৯টি উপকরণ আজ র‌্যাবের তদন্তকারী কর্মকর্তার হেফাজতে নেওয়ার কথা রয়েছে বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়