নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট থেকে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন
আগামী ২৭ আগস্ট থেকে রেলের বহরে চলাচলের জন্য যুক্ত হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন। যাত্রীদের চাহিদা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আগামী ২৭ আগস্ট থেকে চলাচল শুরু হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা-চট্টগাম- সিলেট রুটে পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগারো সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে যমুনা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার রুটে করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা রুটে সাগরদাঁড়ী এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটে ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা রুটে বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার রুটে বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রুটে রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর রুটে চিলাহাটি এক্সপেস।
এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।
বর্তমানে ৩০ জোড়া ট্রেন চালু রয়েছে। সেইসঙ্গে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























