ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৬:৩৬, ২০ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮৬৮, মৃত্যু ৪১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪১ জন। একই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬৮ জন।

নতুন ৪১ জন নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯ টি। 

আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়