ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩৮, ২১ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৪০১, মৃত্যু ৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। একই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪০১ জন।

নতুন৩৯ জন নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। 

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩ টি।  

আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়