নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩২, ২১ আগস্ট ২০২০
জরুরি অবতরণ করেও বাঁচানো গেলো না বাংলাদেশের দেলোয়ারাকে
ফাইল ছবি
টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী দেলোয়ারা বেগম ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন শাহজাহান সরকার। গত মঙ্গলবার নিউইয়র্কে অবতরণের কিছুক্ষণ আগেই দেলোয়ারা বেগম আসন থেকে ঢলে পড়ে যান। এ খবর ককপিটে পৌঁছানো মাত্র পাইলটের ঘোষণা আসে। তিনি বলেন, একজন যাত্রীর শারীরিক অসুস্থতার কারণে জরুরি অবতরণ করতে হবে। এর কয়েক মিনিটের মধ্যে কানাডার কুইবেক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণও করে।
জানা গেছে, ফ্লাইট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল, চিকিৎসকসহ অন্তত ১৫ জনের একটি দল দ্রুত উড়োজাহাজে প্রবেশ করে। মুমূর্ষু দেলোয়ারা বেগমকে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। আরো আগে সম্ভবত বিমানেই মারা যান দেলোয়ারা বেগম।
প্রায় তিন ঘণ্টা দেরিতে অন্য যাত্রীদের নিয়ে টার্কিশ এয়ারের ফ্লাইটটি ১৮ আগস্ট রাত ১০টার দিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছেছে।
শাহজাহান সরকারের পরিবারকে দেলোয়ারা বেগের মুত্যুর খবর জানানো হয়েছে। নিউইয়র্কে দেলোয়ারা বেগমের ছেলে, মেয়ে ও স্বামী ছাড়াও অনেক আত্মীয়স্বজন রয়েছে। তার দেশের বাড়ি কুমিল্লা।
টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয় সূত্র জানায়, এখনো পরিবার কেউ কিংবা আত্মীয়-স্বজন ঢাকা কার্যালয়ে যোগাযোগ করেননি। কবে মরদেহ দেশে ফিরবে সে বিষয়েও কিছু জানা যায়নি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























