ডেস্ক নিউজ
ভাস্কর মৃণাল হক আর নেই
দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন । শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃণাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর।
বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।
আলমগীর বলেন, ‘ওনার ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে ওনার সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























