ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ২২ আগস্ট ২০২০

সিনহা হত্যা: র‌্যাব হেফাজতে এপিবিএনের ৩ সদস্য

ফাইল ছবি

ফাইল ছবি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে র‍্যাব।

শনিবার (২২ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নিয়ে যাওয়া হয়। এরা হলেন- এপিবিএনের এসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

এর আগে গত ১৮ আগস্ট এপিবিএনের এই তিন সদস্যকে আদালতে সোর্পদ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আদালতের আদেশে এই তিন সদস্যকে র‌্যাব নিয়ে যায়। তারা তিনজনই গত ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়