ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২২ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২৬৫, মৃত্যু ৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৬ জন। একই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৬৫ জন। 

দেশে এখন পর্যন্ত করোনায় প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৯০৭ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।  

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬ টি।   

আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়