ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২২ আগস্ট ২০২০
আপডেট: ১৬:২২, ২২ আগস্ট ২০২০

আক্রান্তে পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ২৬৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে আক্রান্তের দিক থেকে বৈশ্বিক তালিকায় পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। উপমহাদেশের দেশগুলোর মধ্যে উঠে এসেছে দ্বিতীয়স্থানে।

দেশের সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শনিবার পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ২ হাজার ২৬৫ জনকে নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে। ফলে বাংলাদেশ তালিকায় ১৫ তম স্থানে উঠে এসেছে।

এবং ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ৯২ হাজার ১৭৪ জনের। পাকিস্তান বর্তমানে আক্রান্তের তালিকায় ১৬ তম স্থানে নেমে গেছে।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে ভারত। শনাক্ত সংখ্যা ২৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি। শীর্ষে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

প্রায় ৫৬ হাজার মৃত্যু নিয়ে উপমহাদেশের দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। ৬ হাজার ২০০ ছাড়ানো মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তান। বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে ।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়