নিজস্ব প্রতিবেদক
শীতের আগেই করোনা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে: ড. বিজন
অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেছেন, শীতের আগেই দেশে করোনার সংক্রমণ অনেকটা কমে যাবে। শনিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।
এ সময় তিনি বলেন, ‘এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনটা হওয়ারই কথা ছিল। কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম ছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিনিটি ছিল। প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়।’
তিনি বলেন, ‘ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ঈদকে কেন্দ্র করে সারা দেশে এই যাতায়াত ছিল ব্যাপক হারে। ফলে করোনাও মানুষের দেহে ভর করে বিভিন্ন স্থানে ছড়িয়েছে। মানুষই করোনা বহন করে। সে কারণে এখন আক্রান্তের সংখ্যাটা বেড়েছে।’
ড. বিজন কুমার শীল বলেন, ‘বর্তমান দেখা যাচ্ছে, করোনা মানুষকে আক্রান্ত করলেও তীব্রতা ও আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসে আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনও সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আবার আক্রান্ত হয়ে নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো ও সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাবে’।
তিনি বলেন, সংক্রমণটা যত দ্রুত উঠছে তার চেয়ে দ্রুত নেমে যাবে। তবে শূন্যের কাছাকাছি যেতে আরো সময় লাগবে। আমার মনে হয়, শীতের আগেই পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় থাকতে পারে। যেসব এলাকায় একেবারে করোনা হয়নি। ঢাকায় পিক আসতে সময় লেগেছে প্রায় চার মাস। নামতে প্রায় ১০ থেকে ১১ সপ্তাহ লাগবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























