ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ২২ আগস্ট ২০২০

দেশে করোনায় ৭২ চিকিৎসকের প্রাণহানি

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। শনিবার ( ২২ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম দেশে মৃত্যুবরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।

এরপর থেকেই একে মারা গেছেন আরও ৭২ চিকিৎসক। সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম। আর করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন চিকিৎসক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়