ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ অক্টোবর ২০২০

‘বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন-গর্জনই সার’

ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে বিএনপির অপতৎপরতা শুরু হয়। বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন-গর্জনই সার। 

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চায়। 

কাদের বলেন, বাজারে সিন্ডিকেট থাকলেও সিন্ডিকেট মোকাবিলায় সরকার ব্যর্থ নয়। করোনার কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় বেড়েছে। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত তাদের প্রধানমন্ত্রী ছাড় দেননি। কোনো আপস করা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যেকোনো গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার। সাংবাদিকরা যাতে অপপ্রচারের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, করোনাকালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল না। আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পূর্ণ উদ্যোমে শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়