ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৩:০০, ২৪ অক্টোবর ২০২০

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

দেশের খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পরিবেশ মন্ত্রী আজ এক শোক বার্তায় জানান, ব্যারিস্টার রফিক উল হক দেশের আইন অঙ্গনে একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। আইন পেশায় তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি।

পরিবেশ মন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক আজ সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়