নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ২৪ অক্টোবর ২০২০
ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত
সংগৃহীত
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা তার প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার পরে প্রথম জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। এরপর তার মরদেহ নিজ বাসায় নেয়া হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবীণ এই আইনজীবীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দুটায় তার কর্মস্থল সুপ্রিম কোর্টে হবে তৃতীয় জানাজা। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























