নিজস্ব প্রতিবেদক
আলী যাকেরের মৃত্যুতে গণহত্যা জাদুঘরের শোক
আলী যাকের
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণহত্যা জাদুঘর। শুক্রবার (২৭ নভেম্বর) এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়-
বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যনির্দেশক, বাচিকশিল্পী, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলী যাকেরের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আলী যাকের ১৯৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার কণ্ঠযোদ্ধা হিসেবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যেমন উদ্বুদ্ধ করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার আন্দোলনে আমাদের সহযোদ্ধা আলী যাকেরের অকাল মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা কখনও পূরণ হবে না। আমরা তাঁর পরিবারের শোক সন্তপ্ত সদস্য, সহযোদ্ধা ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য শুক্রবার (২৭ নভেম্বর) ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।
গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আলী যাকের। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন এ গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























