নিজস্ব প্রতিবেদক
দেশে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে ভারত জড়িত: ডা. জাফরুল্লাহ
সংগৃহীত ছবি
দেশে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে ভারত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চাল, পেঁয়াজ, আলুসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, দেশে দ্রব্যমূল্য বাড়ার পিছনে ভারত সরাসরি জড়িত। ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে কর্মকর্তাদের বিদেশে পাঠায়।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনসহ আরো অনেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























