ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ২৮ নভেম্বর ২০২০

হানিফ বলেছেন, `বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই`

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া- আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর ক্ষমতা কোনও শক্তিরই নেই।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন।

অনুষ্ঠানে হানিফ বলেন, ‘আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোনও মিল নেই।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে কেন্দ্র করে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহুত বিতর্কের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেুতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সংসদ ভবনস্থ তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না, জনগনের শান্তি বিনষ্টের যে কোন অপচেষ্টায় জনগণই রুখে দাঁড়াবে।দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য বরদাশত করা হবে না।

যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে,বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায়,তাদের সকলকে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার প্রধান আগেই বলেছেন, দেশে কোরআানসুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। তাই অন্য কোন পথ নাপেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে, যা কঠোর হস্তে দমন করা হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়