আবহাওয়া ডেস্ক
রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
ফাইল ছবি
দেশের সকল স্থানেই এখন শীত অনুভূত হচ্ছে। কখনও তাপমাত্রা বাড়ছে, আবার কখনো কমছে। এরই মধ্যে তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেষরাত থেকে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। আর রাজারহাটে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























