ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২৯ নভেম্বর ২০২০

আয়কর রিটার্নের সময়সীমা বাড়ছে না

জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলন

জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলন

আয়কর রিটার্নের সময়সীমা ৩০ নভেম্বরের পর আর বাড়ানো হচ্ছে না। রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্তই থাকছে। নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদনের সুযোগ পাবেন। 

তিনি আরো বলেন, তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেননি, এর যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য (করনীতি) আলমগীর হোসেন, সদস্য অপূর্ব কান্তি দাস, হাফিজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়