নিজস্ব প্রতিবেদক
নুরের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ (রবিবার) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।
গত ১৪ অক্টোবর একই আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পুলিশ ব্যুরো অব ইবেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সে অনুযায়ী রবিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে পিবিআই প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদনের জন্য নতুন এ দিন ধার্য করা হলো। সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল-মামুন এ তথ্য জানান।
সেই ছাত্রী নুরদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দুটি করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের অভিযোগ করে ওই নারী নুরের কাছে বিচার চাইলে তিনি মোবাইলে তাকে হুমকি দেন। এছাড়া ফেসবুক লাইভে চরিত্রহীন বলে প্রচার চালান। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় নুরের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























