নিজস্ব প্রতিবেদক
পাঠ্যক্রম থেকে ‘ইসলাম শিক্ষা’ বাদ দেওয়ার খবর ভুয়া
ফাইল ছবি
শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম থেকে ‘ইসলাম শিক্ষা’ বাদ দেওয়ার খবরটি ভুয়া। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি ভিত্তিহীন ও গুজব।
আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ ‘মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে’- কোনো মন্তব্য করেননি।
এতে আরো বলা হয়, দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে।
‘যা ভিত্তিহীন ও গুজব’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি।
বিজ্ঞপ্তিতে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























