ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:২১, ৩০ নভেম্বর ২০২০

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১ মাস

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়ানো হয়েছে। জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান ।  

এর আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেছিলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

তবে আজ সোমবার এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়