নিজস্ব প্রতিবেদন
আপডেট: ১৮:১৭, ৩০ নভেম্বর ২০২০
বিতর্কিত বক্তা মামুনুলকে তেলাপোকার সাথেই তুলনা করলেন নিক্সন
সম্প্রতি বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়ে এ বিতর্কের জন্ম দিয়েছেন হেফাজতের বিতর্কিত বক্তা মামুনুল হক। এবার বিতর্কিত এই বক্তাকে তেলাপোকার সাথে তুলনা করে হুঁশিয়ার করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বরাবরের মতো স্বভাবসুলভ ভঙ্গিতে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! ব্যাডা কী পাগল…? মাথায় কি বুদ্ধি কম?
মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করে নিক্সন বলেছেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবে না না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরাটাই কইলজা।‘
সোমবার) দুপুর আড়াইটায় চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিক্সন বলেন, যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। তাই এমন ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের। দালালি কইরা মাল খাইছেন, হেই মাল খাইয়া এহন ভাব নেন, চ্যালেঞ্জ করেন।
যেভাবে ভাস্কর্যকে ঘিরে বিতর্কের শুরু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে বেশকিছুদিন ধরে সরব বিতর্কিত ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হক বিভিন্ন সভা সমাবেশ এবং মাহফিল থেকে বঙ্গবন্ধু’র ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার ঘোষনা দিয়ে আসছিলেন।
বিতর্কিত বক্তা মামুনুল হক ও হেফাজত আমির বাবুনগরী। যাদের হাত ধরে ভাস্কর্য ঘিরে বিতর্কের শুরু
মামুনুলের সাথে একই সুরে সুর মিলিয়েছে দেশের শীর্ষ ধর্মীয় বক্তা চরমোনাই এবং হেফাজতের বর্তমান আমির বাবুনগরী। তারাও বিতর্কিত বক্তা মামুনুলকে সমর্থন করে দেশের সব ভাস্কর্য সরানোর হুমকি দেন। তৌহিদি জনতাকে নিয়ে শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তির হুমকিও দেন।
মামুনুল হকসহ চরমোনাই ও বাবুনগরীর এমন উগ্রতাকে দেশদ্রোহিতা উল্লেখ করে মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠন।
যার ধারবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে মামুনুল হকের তিনটি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
হুমকির পরে নরম সুরে ফিরেন চরমোনাইর রেজাউল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীদের মধ্যে চরমোনাইর রেজাউল করিম অন্যতম
রাজধানী ঢাকার ধোলাইপাড়ে নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ঘিরে কঠিন হুমকি দেওয়ার পরে চরমোনাইর রেজাউল করিম নরম সুরে বলেন, "সকল ধর্মকেই আমরা সমান সম্মান করি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিচার করার কোন সুযোগ নাই। এটা শিল্প।
তিনি বলেন, আমরা মনে করি না যে সরকার কোন বিব্রতকর অবস্থায় পড়েছে। কেউ যদি কোন রাজনৈতিক উদ্দেশ্য থেকে এটা প্রচার করে বা ধর্মীয় দিক থেকে অপব্যাখ্যা দেয় - তা ঠিক হবে না।"
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


























