নিজস্ব প্রতিবেদক
ইউনিক গ্রুপের এমডি নূর আলী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি
জালিয়াতি ও অর্থ আত্মসাতের এক মামলায় ইউনিক গ্রুপেরও ব্যবস্থাপনা পরিচালক নূর আলী ও তার স্ত্রী সেলিনা আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সোমবার আদালতের সমনে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর পরোয়ানা জারির এ আদেশ দেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফারুকুর রহমান জানান।
ঢাকার পরীবাগে নূর আলীর বোরাক রিয়েল এস্টেটের বানানো ইউনিক হাইটসের একটি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নিয়ে বিরোধের জেরে গত বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন জালাল আহমেদ স্পিনিং মিল ও শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহমেদ।
মামলার নথির বরাত দিয়ে ফারুকুর রহমান বলেন, ফ্লোর স্পেস বিক্রি বাবদে বাদীর কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা গ্রহণ করেন আসামিরা। ২০১৫ সালে ওই ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে বাদীকে বার বার ঘোরাতে থাকেন। এ কারণে মামলায় তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এই আইনজীবী বলেন, গতবছর যখন আদালতে মামলা করা হয়, তখন নূর আলী, তার স্ত্রীসহ ৭ জনকে আসামি করার আর্জি জানানো হয়েছিল। মামলা হওয়ার পর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করতে দিয়েছিলেন। ৫ জনকে অব্যহাতি দিয়ে নূর আলী ও সেলিনার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়ে।
গত ১৬ সেপ্টেম্বরে সে প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে বিচারক মামলাটি আমলে নেন এবং আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের নামে সমন পাঠান। কিন্তু তারা হাজির না হলে গত ২৭ অক্টোবর সমন জারিকারকের উপস্থিতিতে শুনানির জন্য দিন রাখেন বিচারক।
সোমবার সমন জারিকারক মো.হানিফুর রহমান মজনুর উপস্থিতিতে শুনানির পর বিচারক আদেশে বলেন, সমন বোরাক ভবনের প্রবেশ পথে জারি হয়েছে। আসামিরা আদালতে হাজির হন নাই। এ অবস্থায় বাদীপক্ষের আবেদন মঞ্জুর করা হল। আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























