নিজস্ব প্রতিবেদক
আলেমদের নিয়ে কটু কথা বলবেন না: জাফরুল্লাহ
ফাইল ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারকে আমি বলবো অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না। তাদেরকে কথা বলতে দেন। আমাদের দরকার ভালোভাবে বেঁচে থাকা।
আজ (সোমবার) দেশে ধর্ষণ-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ভাস্কর্য স্থাপনের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে আওয়াজ তুলবেন না। মূর্তি, এটা একটি অহেতুক বিতর্ক। আলেমগণ, আপনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনাদের দায়িত্ব হবে মানবিক। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না। আজকে মৌলভী সাহেবেরা কেন যৌন নির্যাতনের সাথে যুক্ত হবে। এ সময় আলেমদের অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীকে একটি মধ্যবর্তী নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই যে এতো পরিশ্রম, এতো উন্নয়ন কর্মকাণ্ড সেগুলোর মূল্যায়ন করতে হলে আপনারা একটি মধ্যবর্তী নির্বাচন দিন। তাতে জনগণ ঠিক করবে আপনাদের কর্মকাণ্ডে তারা কতোটা সন্তুষ্ট।
সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, মহিলা দল নেত্রী আরিফা সুলতানা রুমা, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























