নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৬, ৩০ নভেম্বর ২০২০
পৌরসভা নির্বাচন-২০২০
২৩ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করল বিএনপি
ফাইল ছবি
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ২৫ টি পৌরসভার মধ্যে ২৩ টির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দলের মহাসচিবের সই করা প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন।
২৩ পৌরসভার - প্রার্থীরা হলেন পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ডে আবুল মুনছুর।
এদিকে, পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনো প্রার্থী ঘোষণা হয়নি। এর আগে, গত ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























