ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪০, ৩০ নভেম্বর ২০২০

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ সোমবার রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়। 

এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ এবং ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

৪২তম বিসিএস প্রসঙ্গে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের পদসমূহ প্রতিযোগিতামূলক ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে দুই হাজার চিকিৎসক নেওয়া হবে।

৪৩তম বিসিএস প্রসঙ্গে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ৪৩তম বিসিএসে এক হাজার আটশ ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিশেষ নির্দেশনায় বলা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
৪২তম বিসিএস বিজ্ঞপ্তি


৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি


 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়