নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৯, ৩০ নভেম্বর ২০২০
মায়ের মৃত্যুতে ছয় ঘণ্টার জন্য মুক্তি পেয়েছিলেন হাজী সেলিমপুত্র ইরফান
ফাইল ছবি
মায়ের মৃত্যুতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম। এরপর তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।
গত রোববার দিবাগত রাত ১২টার দিকে সাংসদ হাজি মো. সেলিমের স্ত্রী ও ইরফান সেলিমের মা গুলশান আরা বেগম মারা যান। এরপর সোমবার দুপুরে আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ইরফানকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, সোমবার বেলা সোয়া দুইটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চকবাজার থানার পুলিশ ইরফান সেলিমকে পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার সাংসদ হাজি সেলিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে মাকে শেষবারের মতো দেখার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, সাবেক কাউন্সিলর ইরফান সেলিমের মা গুলশান আরা বেগম মারা যাওয়ায় তাকে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ছয় ঘণ্টা পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমকে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার বাসা থেকে আটক করে র্যাব। এরপর তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























