নিজস্ব প্রতিবেদক
দেশে পরিকল্পিত বাস স্টপেজ নির্মিত হচ্ছে: কাদের
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের পাশে যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অপরিকল্পিত গতিরোধক দুর্ঘটনা ঘটায়, তাই সাড়ে পাঁচশ অপরিকল্পিত গতিরোধক এরই মধ্যে অপসারণ করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ আংশিকভাবে কার্যকর করা হয়েছে। এখন সবার সহযোগিতায় এই আইন অচিরেই পূর্ণাঙ্গ কার্যকর করা হবে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে ‘নিসচার’ ২৭ বছর উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে সড়কমন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আধুনিক সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও রোড সেফটি অডিট চালু করা হয়েছে। এ পর্যন্ত সড়ক ও অধিদফতরের আওতাধীন প্রায় ৫০০ কিলোমিটার মহাসড়কে রোড সেফটি অডিট পরিচালনা করা হয়েছে। বর্তমানে ৩০০ কিলোমিটারে অডিট কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, বিগত এক যুগে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার মহাসড়ক চার বা আরো বেশি লেনে উন্নীত করা হয়েছে। গাড়িচালক বিশেষ করে ট্রাকচালকদের জন্য প্রাথমিক পর্যায়ে নির্মাণ করা হচ্ছে চারটি বিশ্রামাগার।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় জীবন ও সম্পদের ক্ষতি কমিয়ে আনতে হাইওয়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের ২২ টি জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক ব্যবহারকারীদের একটি বড় অংশের মাঝে সচেতনতার অভাব প্রকট। তাই জনসচেতনতা বৃদ্ধিতে এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে অধিকতর সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।
সেতুমন্ত্রী আরো বলেন, গাড়িচালকদের কোনোভাবেই বেপরোয়া গাড়ি চালানো যাবে না, এক্ষেত্রে মালিক শ্রমিকদের গাড়িচালকদের কাউন্সিলিং করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























