নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১ ডিসেম্বর ২০২০
গোল্ডেন মনিরের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ফাইল ছবি
গোল্ডেন মনিরসহ পরিবারের ৪ সদস্যের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একইসঙ্গে মনিরের মালিকানাধীন পাঁচটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়েছে।
পরিবারের অন্য সদস্যরা হলেন- মনিরের স্ত্রী রওশন মনির, মা আয়েশা বেগম ও ছেলে রাফি হোসেন। ব্যাংক হিসাব জব্দ করা পাঁচ প্রতিষ্ঠান, অটোকার, গালফ অটো, গোল্ডেন গিয়ার, মনির ট্রেড ইন্টারন্যাশনাল ও মনির বিল্ডার্স লিমিটেড।
আজ (মঙ্গলবার) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি থেকে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়।
চিঠিতে এ চারজনের জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং প্রতিষ্ঠানের ঠিকানা ও বিস্তারিত তথ্য দিয়ে ওই নামগুলোতে কোনো আমানত বা ঋণ হিসাব, লকার, শেয়ার হিসাব, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ কোনো ধরনের লেনদেনের তথ্য পেলে তা আগামী সাত দিনের মধ্যে এনবিআরকে পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























