নিজস্ব প্রতিবেদক
ভাস্কর্য ও মূর্তি এক নয়- ভুল বোঝাবুঝি আছে: ধর্ম প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
‘ভাস্কর্য ও মূর্তি এক নয়- এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে’ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যে কোনো সমস্যা সমাধান করা যায়। উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।
অপর এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ থেকে ওমরা হজ পালে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন।
ফরিদুল হক খান আরও বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে, হজে গমন সহজ ও নিরাপদ হয়েছে। সেটি আরো গতিশীল করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করতে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্প চলমান আছে।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের গৃহিত কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
এ সময় জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরা ও সরকারের কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চান ফরিদুল হক খান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























