নিজস্ব প্রতিবেদক
দেশে এইডসে ৩৬৫ দিনে ১৪১ জনের মৃত্যু
প্রতীকী চিত্র
বাংলাদেশে গত এক বছর অর্থাৎ ৩৬৫ দিনে এইচআইভিতে (এইডস) আক্রান্ত হয়ে ১৪১ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন।
আজ (মঙ্গলবার) বিশ্ব এইডস দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও সারা দেশে দিবসটি পালিত হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ইউএনএইডস, ইউএনএফপিএ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর, বি–এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি তুলে ধরেন এইডস-এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক মো. সামীউল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এইডস সংক্রমিত মানুষের অনুমিত সংখ্যা প্রায় ১৪ হাজার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২ জন। আর এই রোগে মারা গেছেন ৬৫৮ জন।
তিনি বলেন, দেশে এইডস সংক্রমণের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ।
দেশে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























