ডেস্ক নিউজ
৭ ডিসেম্বর থেকে গৃহকর্মীদের ফিরিয়ে নেবে কুয়েতে
সংগৃহীত ছবি
আগামী ৭ ডিসেম্বর থেকে গৃহকর্মীদের ফিরিয়ে নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ বিষয়ে একটি পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
সামাজিক মাধ্যমের এক খবরে বলা হয়েছে, কোয়ারেন্টিন সময়ে কেডি-২৭০ এর প্রতিটি কর্মীকে থাকা খাওয়ার মতো সুবিধা দেওয়া হবে। তবে এই সহায়তার মধ্যে গৃহকর্মীদের ভ্রমণের টিকিট খরচ ধরা হবে না।
প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ’র সভাপতিত্বে সোমবার মন্ত্রী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ বিষয়টি জানান।
করোনার কারণে কুয়েতের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রমের উদ্বিগ্নতার বিষয়ে সভায় সংক্ষিপ্ত বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শেখ বাসেল আল-সাবাহ।
দেশটির সংসদীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজক কমিটির প্রধান এবং উপ প্রধানমন্ত্রী জানান, চূড়ান্ত প্রস্তুতি পুরোপুরিভাবে নেওয়া হয়েছে। গৃহকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে সংসদে আলোচনা হয়েছে।
গৃহকর্মীদের ফিরিয়ে আনার বিষয় ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই পরিকল্পনা কার্যকরের ক্ষেত্রে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সকল অনুমোদনও নেওয়া হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডিসেম্বরের ৭ তারিখ থেকে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
দেশটিতে ২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের বিষয়ে অর্থনৈতিক কমিটির সুপারিশ খতিয়ে দেখেছে মন্ত্রিসভা।
এছাড়া কোভিড-১৯ সময়ে কোয়ারেন্টিন ও খাওয়া খরচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে স্থানান্তর করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধের বিষয়েও আলোচনা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























