হেলাল আহমেদ
চলমান ভাস্কর্য বিতর্কের মধ্যে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য তৈরির খবর
ছবি: সংগৃহীত
বাংলাদেশে চলমান ভাস্কর্য বিতর্কের মাঝেই বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানালেন নতুন খবর। তিনি জানান, তুরস্কের আঙ্কারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমাণ করবে তার দেশ। একইসঙ্গে ঢাকায় মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটি জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে আসতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশের চলমান ভাস্কর্য বিতর্ক
সম্প্রতি মামুনুল হক নামের একজন বিতর্কিত বক্তা ভাস্কর্যকে নিয়ে আপত্তিকরমূলক বক্তব্য দিয়েছেন। ওই বক্তা রাজধানীর ধোলাইপারে নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেন, ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলে এটিকে উপড়ে বুড়িগঙ্গায় ফেলে দেবে 'তৌহিদি জনতা'। তার এই বক্তব্যকে কেন্দ্র করে দেশে আওয়ামীলীগ, যুবলীগসহ প্রগতিশীল মহলে বিক্ষোভ সৃষ্টি অয়েছে। যুবলীগ বিতর্কিত বক্তা মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করেছে।
ক্ষুব্ধ হয়ে একটি সমাবেশে মামুনুল হককে হুঁশিয়ার করেছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেছেন, আমাদের সঙ্গে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।
যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। তাই এমন ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের। দালালি কইরা মাল খাইছেন, হেই মাল খাইয়া এহন ভাব নেন, চ্যালেঞ্জ করেন। বলেছিলেন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আওয়ামী মহলে চিন্তার ছাপ
বিতর্কিত বক্তা মামুনুল হক বিতর্কিত ওই বক্তব্যের পর সরকার দলের কপালের চিন্তার ভাঁজ পড়েছে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন দলের শীর্ষ নেতাদের অনেকেই।
তবে তারা তাদের বক্তব্যে জানিয়েছেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবেই। কোনো অপশক্তি যদি এর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তারা।
মামুনুল হকের বিক্ষোভ পরবর্তী সংবাদ সম্মেলন
মামুনুল হকের বিতর্কিত বক্তব্যের পর সারাদেশে সচেতন মহল ফুঁসে উঠলে গত রোববার (২৯ নভেম্বর) মামুনুল হক এক সংবাদ সম্মেলনের ডাক দেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলেন নি বলে দাবি করেন। তিনি বলেন, 'আমি স্পষ্ট করে বলছি, আমি ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই'।
রোববারে ডাকা ওই সংবাদ সম্মেলনে মামুনুল বিস্তারিত বলেন, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যু নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে শান্তিপ্রিয় তৌহিদী জনতা। স্বাভাবিকভাবেই ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছে। সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচারণ করে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন।
স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আঁতাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকারবিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই। বলেছিলেন মামুনুল হক।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























