ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

প্রকাশিত: ১৬:৩৫, ২ ডিসেম্বর ২০২০

বিএনপির রাজনীতি ফেসবুক ও ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির রাজনীতি এখন ফেসবুক ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ

তিনি বলেছেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। মহামারি করোনাভাইরাসের সময় দলটির নেতাকর্মীরা দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আশুলিয়ার নয়ারহাট দ্বিতীয় সেতু চার লেন বিশিষ্ট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

কনফারেন্সে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোন কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন। আর সুবিধাবাদী-দুনীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।

মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে,জাতি তা জানতে চায়?

তিনি বলেন, মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে কিন্তু এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতাবিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কোন ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরো দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো।

তিনি বলেন, বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট জ্বালা ধরেছে।

মন্ত্রী বলেন, এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপি এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।

বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে নাকি বন্দী করে রাখা হয়েছে -মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।

তিনি জানান, শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছে। তারা এমন একটা দল যাদের নূন্যতম কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে।

সড়ক পরিবহন সেতুমন্ত্রী রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় মহাসড়কটি গুরুত্ব অনেক বেশি। তাই সড়কটি রক্ষণাবেক্ষণ পরিচ্ছন্ন জরুরী।

মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।

সড়ক পরিবহন মন্ত্রী এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতার ওপরও জোর দেন।

তিনি স্বচ্ছতা গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, পৌর মেয়র গোলাম কবির।

সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়খ ফারুক হাসান তুহিনসহ সড়ক জনপথ অধিদপ্তর স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়