আইনিউজ ডেস্ক
আপডেট: ১৯:০৯, ২ ডিসেম্বর ২০২০
পৌরসভা নির্বাচন ২০২০
নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা
ফাইল ছবি
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
বুধবার (৩ ডিসেম্ভর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১।
ইসি সূত্র জানায়, সারাদেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। বুধবার সারাদেশে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের তফসিলে সারাদেশের ২৩ জেলার ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসি সূত্র জানিয়েছে, বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























