নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ
ফাইল ছবি
টেম্পু শ্রমিকরা এক বাস মালিককে মারধর করায় বরিশাল-খুলনাসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি।
বুধবার সকাল ১০টা থেকে বরিশাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সকালে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুলকে মারধর করে টেম্পু শ্রমিকরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও ওই যানবাহনগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পু চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পু চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভাণ্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠির বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























