ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

প্রকাশিত: ১৮:৩৭, ২ ডিসেম্বর ২০২০

‘হুতিদের হাতে আটক বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া চলমান’

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইয়েমেনের সানায় ৯ মাসেরও বেশি সময় ধরে হুতিদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনা হবে। প্রক্রিয়া চলমান রয়েছে। 

তারা আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (আইওম)-এর সহায়তায় ভারত হয়ে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ (বুধবার) এক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি পাঁচ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন মো. শাহরিয়ার আলমের সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুমাস আগে।

তিনি আরো জানান, আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (আইওম)-এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়