নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৮, ২ ডিসেম্বর ২০২০
আমেরিকান অ্যাম্বাসির পাশে কালো ব্যাগে ম্যাচ বক্স, বালু: পুলিশ
সংগৃহীত ছবি
আমেরিকান অ্যাম্বাসির অয়্যার হাউজ এলাকায় বোমা সাদৃশ্য একটি ব্যাগ পাওয়া গেছে। তবে ব্যাগে তেমন কিছু ছিল না বলে জানিয়েছে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
আজ (বুধবার) সন্ধ্যার দিকে ওই ব্যাগটি উদ্ধার করা হয়।
সুদীপ কুমার চক্রবর্তী জানান, ব্যাগের বিষয়টি নিরাপত্তা কর্মীরা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করে। একইসঙ্গে নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখা হয়। ব্যাগের ভেতর থেকে ম্যাচ বক্স, বালু, কিছু তার এবং একটি প্লাস্টিকের কাপ পাওয়া গেছে। আতংকের কিছু নেই।
পুলিশ জানায়, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ডিসপোজাল করে। তবে ব্যাগের ভেতরে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























