নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা শাহজামানের মৃত্যু
বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার। সংগৃহীত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার (বীর প্রতীক)। বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহজামান মজুমদারের (বীর প্রতীক) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী বুধবার এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজামান বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চলের পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে।
মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশেও শাহজামান এই শিল্পে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে তার লেখা ‘দ্য গেরিলা’ বইটি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা একটি বাস্তব চিত্র যা নতুন প্রজন্মের কাছে খুবই শিক্ষণীয় একটি বিষয়। তার মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের এক বীর সেনানীকে হারিয়েছে। আইসিটি শিল্প হারিয়েছে একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























