নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় পাপিয়া দম্পতির অভিযোগ গঠন ১২ জানুয়ারি
সুমন-পাপিয়া
মাদক মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন।
এর আগে আসামি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। এ সময় আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বছরের ১২ জানুয়ারি দিন ধার্য করেন।
গত ২৩ ফেব্রুয়ারী ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে পাপিয়ার দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেকের পাতা, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড উদ্ধার করে র্যাব।
বিদেশি মদ উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়। গত ১০ সেপ্টেম্বর এ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ১৩ সেপ্টেম্বর বিচারক ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। পরে গত ২০ সেপ্টেম্বর আদালতে নথি পেশ করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























