ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ৩ ডিসেম্বর ২০২০

‘দেশের মানুষকে হতাশ করেছে আওয়ামী লীগ-বিএনপি’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে হতাশ করেছে। তাই দেশের মানুষের আস্থার একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। 

তিনি বলেন, বিএনপির যে অবস্থা তাতে কেউ আর দলটিতে যোগ দিতে চাচ্ছে না। আবার আওয়ামী লীগে কেউ ইচ্ছে করলেই যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে রাজনীতির জন্য জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ। 

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। 

এ সময় শ্রাবণী চাকমা এবং রোহিনী ত্রিপুরার নেতৃত্বে ২০ উপজাতীয় নেতা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের স্বাগত জানান। এরপর খাগড়াছড়ি থেকে আসা জাতীয় পার্টি নেতারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করতে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। 

অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের মানুষ পরিবর্তন চায়। বলেন, আওয়ামী লীগ ও বিএনপির বলয় থেকে মুক্ত হতে চায় দেশের মানুষ। তাদের সামনে সম্ভবনাময় দল জাতীয় পার্টি। তাই আগামী নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, খাগড়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বাবু মনীন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেশব লাল দেব, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা শাহবাজ উদ্দিন, আবুল হোসেন, কেন্দ্রীয় নেতা জেলা নেতা কংজুরী কর্মকার, আবুল কাশেম, জিল্লুর রহমান, চন্দ্রি লাল ত্রিপুরা। 

উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার এমপি, এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক-২ এম.এ. রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, কেন্দ্রীয় নেতা ফারুক শেঠ, সোলায়মান সামি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়