নিজস্ব প্রতিবেদক
করোনা লক্ষণের অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না
ফাইল ছবি
শরীরে করোনাভাইরাসের লক্ষণের অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না বলে সতর্ক করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসঙ্গে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৈশ্বিক এ মহামারি প্রতিরোধে পাঁচটি অনুশাসন প্রতিপালনেরও নির্দেশনা দেয়া হয়েছে অফিস আদেশে।
- কোনো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ যেমন- জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ প্রকাশ পেলে মন্ত্রণালয়ের প্রশাসন শাখাকে অবহিত করে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।
- কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোনো অজুহাতেই অফিসে অনুপস্থিত থাকা যাবে না।
- কারও করোনা পজিটিভ হলে সেই কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী কোভিড-১৯ নেগেটিভ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে মন্ত্রণালয়কে অবহিত করে অফিসে উপস্থিত হতে হবে।
- কর্মস্থলে অবস্থানকালে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
- পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ/পজেটিভ যাই হোক মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় ওই রিপোর্টের অনুলিপি পাঠাতে হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























