ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৬, ৩ ডিসেম্বর ২০২০

আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ইউরোপ-আমেরিকা কেন নিচ্ছেন না?

ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখে বলেন, রোহিঙ্গাদের তারা কেন আমেরিকা-ইউরোপে নিয়ে যাচ্ছেন না।  

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  

এর পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গাদের আমেরিকা কেন নিয়ে যাচ্ছেন না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোহিঙ্গাদের কেন যুক্তরাজ্যে-ইউরোপে নিয়ে যাচ্ছেন না। আপনারা তাদের জিজ্ঞাসা করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়