নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৫, ৩ ডিসেম্বর ২০২০
করোনায় আক্রান্ত হলেন রিজভীর স্ত্রী
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী। জানা গেছে, তার স্ত্রীর বোনও ভাইরাসের কবলে পড়েছেন।
বৃহস্পতিবার জ্বর ও শরীরে ব্যথা অনুভব করেন আরজুমান আরা আইভী। এরপর তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
রুহুল কবির রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেন। বর্তমানে তিনিও বাসায় চিকিৎসাধীন আছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























